বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের মূল প্রতিপক্ষ ইংল্যান্ডের কন্ডিশন : ব্র্যাড হগ

news-image

স্পোর্টস ডেস্ক : জুন মাসের প্রথম দিন থেকে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল নিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট। আর সেখানে মাশরাফিদের মূল প্রতিপক্ষই ইংল্যান্ডের বৈরি কন্ডিশন। এমনটাই মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান চায়না ম্যান ব্র্যাড হগ।

চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাতকারে হগ জানিয়েছেন, ইংল্যান্ডের অপরিচিত কন্ডিশনে গিয়ে ভোগান্তিতে পড়বে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সংগ্রাম করবে। সেখানে এই কাজটা তাদের জন্য অনেক কঠিন হবে। ’

অন্যদিকে, ফেবারিট দলের তালিকায় অস্ট্রেলিয়াকেই এগিয়ে রেখেছেন হগ। তার ভাষায়, ‘অস্ট্রেলিয়া শিরোপা জয়ের যোগ্যতা রাখে। ভারতও অনেক প্রতিযোগিতা করবে। দক্ষিণ আফ্রিকাও তালিকায় থাকবে। ‘ মূলত টুর্নামেন্টে নিজের ফেবারিটদের নাম উল্লেখ করতে গিয়েই বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন অস্ট্রেলিয়ার হয়ে ১২৩ ওয়ানডেতে ১৫৬ উইকেট নেওয়া এই অলরাউন্ডার।

এদিকে, বৈরি কন্ডিশনের ব্যাপারটা আগে থেকেই পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ধারাবাহিকতায় ইংল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছে টিম বাংলাদেশ। ডিউক অব নরফোক ও সাসেক্সের সঙ্গে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ। সূত্র: ডেকান ক্রনিকল

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ