সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের হ্যাটট্রিকে শিরোপা লড়াইয়ে বার্সা

news-image

 

স্পোর্টস ডেস্ক :লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে লাস পালমাসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার। ব্রাজিলিয়ান তারকা নেইমারের হ্যাটট্রিকের সুবাদে ৪-১ গোলের পাওয়া দুর্দান্ত এক জয়ে সেই আশায় বাঁচিয়ে রাখল লুইস এনরিকের দল। বার্সার হয়ে অপর গোলটি করেছে উরুগাইয়ান তারকা লুইস সুয়ারেজ।

এদিকে, একই রাতে অন্য ম্যাচে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের পয়েন্টই এখন ৮৭। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বার্সেলোনা শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলায় শিরোপা জেতার সম্ভাবনা বেশি জিনেদিন জিদানের দলের।

রবিবার রাতে প্রতিপক্ষে মাঠে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ২৫তম মিনিটে দলীয় বোঝাপড়ায় বার্সাকে এগিয়ে দেন নেইমার। এর দুই মিনিট আবারও গোল। এবার নিজে না করলেও সুয়ারেজকে দিয়ে গোল ব্যবধান বাড়ান নেইমার।

বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান কমায় পালমাস। ডান দিক থেকে বোয়েটাংয়ের ক্রসে পা বাড়িয়ে বল জালে পাঠান পেদ্রো বিগাস। এরপর লুইস এনরিকের মনে যদি কোনো শঙ্কা জেগে থাকে তা দূর হতেও বেশি সময় লাগেনি। ৬৭ ও ৭১তম মিনিটে পর পর দুই গোলে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

বার্সেলোনা নিজেদের শেষ ম্যাচ জিতলেও শিরোপা জেতার জন্য রিয়াল মাদ্রিদের ওপর নির্ভর করতে হবে। কেননা রিয়াল দুই ম্যাচে ৪ পয়েন্ট পেলেই ২০১২ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই