সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফিতে কত টাকা পেতে পারে বাংলাদেশ?

news-image

 

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের পরই ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা, চ্যাম্পিয়নস ট্রফি। গৌরবের জন্যই এই প্রতিযোগিতার শিরোপা জয়ের আপ্রাণ চেষ্টা করবে অংশগ্রহণকারী আটটি দল। সেই সঙ্গে অর্থের প্রলোভনও থাকছে দলগুলোর সামনে। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাজয়ী দল এবার পাবে প্রায় ১৮ কোটি টাকা।

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বেশ খানিকটাই বাড়ানো হয়েছে গত আসরের তুলনায়। আজ রোববার আইসিসির এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে শিরোপাজয়ী দল পাবে ১৮ কোটি টাকা। রানারআপ দল পাবে অর্ধেক। প্রায় ৯ কোটি টাকা। গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারলে মিলবে প্রায় চার কোটি টাকা।

হতাশ হতে হবে না গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকেও। তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করা দল পাবে ৭২ লাখ টাকা। আর গ্রুপ পর্বের শেষ দল পাবে ৪৮ লাখ টাকা।

আগামী ১ জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে গ্রুপ পর্বে খেলবে আটটি দল। যেখানে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আর ‘বি’ গ্রুপে আছে গতবারের শিরোপাজয়ী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী