সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণ জিতে উচ্ছ্বসিত বাকি

news-image

এর আগে তাঁর সেরা সাফল্য ছিল গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা পদক জয়। ২০১৪ সালের জুলাইতে এই পদক জেতার পর আর কোনো বড় সাফল্য পাননি শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। চলমান ইসলামিক সলিডারিটি গেমসের শুরুতেই নিজের প্রিয় ইভন্টে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টেও ব্যর্থ হন তিনি। গতকাল শনিবার এই ইভেন্টে তিনি হয়েছিলেন পঞ্চম।

একদিনের ব্যবধানে সেই বাকি দারুণ চমক দেখান ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সৈয়দা আতকিয়া হাসান দিশাকে সঙ্গে নিয়ে স্বর্ণপদক জিতে।

এই সাফল্য পেয়ে বেশ উচ্ছ্বসিত বাকি। খেলা শেষ হওয়ার পর নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘শুকরিয়া… আল্লাহর কাছে। আর সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।’

ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে বাকি ও দিশা জুটি ৫-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন। ম্যাচের প্রথম তিনটি শটে বাংলাদেশের দুই শ্যুটার যথাক্রমে ২০.৯, ২০.৩, ১৯.৭ পয়েন্ট স্কোর করেন। এরপর দুটি শটে বাকি-দিশা ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে জিতে নেন স্বর্ণ পদক।

অবশ্য শ্যুটিংয়ে এটি নতুন একটি ইভেন্ট। দিল্লিতে শুটিং বিশ্বকাপে এই বছরেই পরীক্ষামূলকভাবে ইভেন্টটি চালু করা হয়। বাকুতে নতুন এই ইভেন্টে বাংলাদেশ দারুণ এই সাফল্য পেয়েছে।

কমনওয়েলথ গেমসে রুপাজয়ী বাকি আগের দিন ব্যর্থ হয়েছিলেন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে। সে ইভেন্টে তিনি হয়েছিলেন পঞ্চম। কিন্তু একদিনের ব্যবধানে সেই হতাশা ভুলিয়ে দিয়েছেন দারুণ এই সাফল্য পেয়ে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই