,

আব্বাসের পাঁচ উইকেট : জমে উঠেছে ডমিনিকা টেস্ট

news-image

স্পোর্টস ডেস্ক : নিষ্প্রাণ ড্রর কথা সবাই যখন ভাবছিলো তখনই তরুণ বোলার মোহাম্মদ আব্বাসের ৫ উইকেট শিকারে জমে উঠেছে ডমিনিকা টেস্ট।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিলো ৫ উইকেটে ২১৮। চতুর্থ দিন প্রথম সেশনে এর সাথে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় স্বাগিতকরা। আর এ ধংসযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন এই সিরিজেই অভিষেক হওয়া পেসার মোহাম্মদ আব্বাস।

শনিবার চতুর্থ দিনের ৫টির মধ্যে চারটি উইকেটই নিয়েছেন শিয়ালকোটের এই তরুণ। দিনের প্রথম ওভারে মোহাম্মদ আমির শেন ডরিখকে ফেরানোর পর বাকি কাজটুকু একাই সেরেছেন আব্বাস। সব মিলে ৫ উইকেট নিয়েছেন ৪৬ রানে। এর ফলে প্রথম ইনিংসে পাকিস্তান লিড পেয়েছে ১২৫ রানের।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপদের মুখে পড়েছে পাকিস্তান। লাঞ্চে বিরতির আগে ৮ রান তুলতেই তারা হারিয়েছে ২ উইকেট। এই ইনিংসে ব্যাট করতে নামার মধ্য দিয়ে শেষ বারের মত আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করবেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক ও সাবেক অধিনায়ক ইউনিস খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে