,

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের রৌপ্য জয়

news-image

 
স্পোর্টস ডেস্ক : আজারবাইজানের বাকু শহরে শুক্রবার থেকে শুরু হয়েছে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমস। ওআইসিভূক্ত ৫৭টি দেশের ৫৪টি দেশ অংশ নিয়েছে এই গেমসে। তার মধ্যে বাংলাদেশও রয়েছে। আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। শ্যুটিংয়ে বাংলাদেশের শ্যুটার রাব্বি হাসান মুন্না রৌপ্য জিতেছেন।

শনিবার পুরুষদের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে রৌপ্য জয় করেন রাব্বি। ২৪৯.৮ স্কোর করে স্বর্ণ জিতেছেন তুরস্কের শ্যুটার ওমর আকগুন। উজবেকিস্তানের সাদখান সাইফুদ্দিনোভ জিতেছেন ব্রোঞ্জ। ২২৪.১ পয়েন্ট স্কোর করে তিনি ব্রোঞ্জ পান।

অবশ্য বাছাইপর্বেই পদক জয়ের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের রাব্বি। ৬২৪ স্কোর করে বাছাইপর্বে দ্বিতীয় হয়েছিলেন তিনি। সেটার ধারাবাহিকতা রক্ষা করে রৌপ্য জিতে নিয়েছেন। বাংলাদেশের তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি বাছাইপর্বে হয়েছিলেন ষষ্ঠ। তিনি ৬২০.৩ স্কোর করেছিলেন। তবে মূলপর্বে খুব একটা সুবিধা করতে পারেননি। হয়েছেন পঞ্চম।

আজ বাংলাদেশের আরো বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- জিমন্যাস্টিকস, কারাতে, ভারোত্তোলন ও মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে