বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাবলিনে রোববার মুখোমুখী হচ্ছে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড

news-image

ডাবলিনে রোববার ত্রিদেশীয় সিরিজে মুখোমুখী হচ্ছে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌণে চারটায়।
এদিকে ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে বৃষ্টির কাছেই হার মানল ক্রিকেট! গতকাল ১২ মে (শনিবার) বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচটি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল । এর মানে এই দাঁড়াল যে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেনি; আবার হারেনি স্বাগতিক আয়ারল্যান্ডও।

ম্যাচ শুরু হওয়ার আগেই অবশ্য বাগড়া বসিয়েছিল বৃষ্টি। এতে খেলাটির কিছুটা বিলম্ব হয় । ম্যাচের মাঝপথে আবারও হানা দিয়েছিল বৃষ্টি। বাংলাদেশ ইনিংসের ৩২তম ওভারের প্রথম বলটি করতে এসেছিলেন টিম মুরতাগ। এরপরই বৃষ্টি নামে । ক্রিকেটারদের নিয়ে ড্রেসিংরুমে চলে যান আম্পায়াররা। বৃষ্টির আগে ৩১.১ ওভার খেলে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৪ উইকেটে ১৫৭ রান। এর আগে তামিম ইকবাল ওয়ানডে ক্রিকেটে নিজের ৩৫ তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাঁর ৬৪ (৮৮ বলে ৮টি চারে) এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ রানে (৫৬ বলে চারটি চার ও একটি ছক্কায়) অপরাজিত ছিলেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফির পরিবর্তে দুই বছর পর অধিনায়ক হিসেবে মাঠে নামা সাকিব আল হাসানের দল। যদিও এ ম্যাচে সূচনাটা ভালো হয়নি টাইগারদের। শুরুতেই তামিমের সঙ্গী সৌম্য সরকারকে হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। তামিম ইকবালের সঙ্গে যথারীতি ইনিংসের গোড়াপত্তন করতে নামেন এ হার্ডহিটার ব্যাটসম্যান। কিন্তু ৭ বলের বেশি স্থায়ী হয়নি ত৭ার এ ইনিংসটি। একটি বাউন্ডারিতে ৫ রান করতেই পিটার চেজের বলে নেইল ও’ব্রেইনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাব্বির রহমান। কিন্তু মূল লড়াইয়ে এসে বাংলাদেশকে হতাশ করেছেন তিনি। ৩ বল খেলেও দলের স্কোরশিটে কোনো রানই যোগ করতে পারেননি। পিটার চেজের বল উড়িয়ে মারতে গিয়ে সাব্বির ধরা পড়েন টিম মুরতাগের হাতে।

মুশফিকুর রহিমও নামের প্রতি তেমন একটা সুবিচার করতে পারেননি। টাইগারদের অন্যতম ভরসা থেমেছেন ১৩ রানেই। ব্যারি ম্যাকআর্থির বল থার্ডম্যান অঞ্চলে কাট করতে গিয়ে স্লিপে গ্যারি উইলসনের হাতে ধরা পড়েন মুশফিক। ১৭ বলে তিনটি চারের মারে ইনিংসটি সাজান মুশফিক।

এরপর আয়ারল্যান্ডের বোলারদের তোপে পড়ে বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সেই বিপর্যয় কাটিতে উঠতে হাল ধরতে পারতেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু পারেননি। ১৬ বলে দুটি চারের সাহায্যে ১৪ রান করতেই পিটার চেজের শিকারে পরিণত হন। দলীয় ৭০ রানের মাথায় আইরিশ উইকেটরক্ষক নেইল ও’ব্রেইনের হাতে ক্যাচ দিয়ে সাকিব প্যাভিলিয়নের পথ ধরেন একরাশ হতাশা উপহার নিয়ে।

প্রসঙ্গত, আইরিশদের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারেননি টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি। নিষেধাজ্ঞার কারণে একাদশের বাইরে থাকতে হয়েছে নড়াইল এক্সপ্রেসকে। মাশরাফির পরিবর্তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। আগামী বুধবার (১৭ মে) ডাবলিনে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ খেলবে ।

এ জাতীয় আরও খবর