,

দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধার করলো চেলসি

news-image

 

স্পোর্টস ডেস্ক :ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করলো অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। দলের হয়ে শেষ মুহূর্তে বদলি ফুটবলার হিসেবে নেমে একমাত্র গোলটি করেন মিচে বাতসুয়াই।

ওয়েস্টব্রমের মাঠ হাওয়ার্থহর্ণসে বেশ গোছালো ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না ব্লুজরা। তবে দ্বিতীয়ার্ধে পেদ্রোর বদলি হিসেবে নামা বেলজিয়াম স্ট্রাইকার বাতসুয়াই ৮২ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন।

এদিকে, চেলসির ক্লাবের ইতিহাসে এটা ষষ্ঠ আর গত ১৩ বছরে পঞ্চম শিরোপা। ৩৬ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৮৭। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির চ্যাম্পিয়ন হওয়ার রাতে দারুণ এক কীর্তি গড়লেন কোন্তে। চতুর্থ কোচ হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই শিরোপা জিতলেন এই ইতালিয়ান। তার আগে এই কীর্তি গড়েছিলেন ২০০৪-০৫ মৌসুমে জোসে মরিনিয়ো, ২০০৯-১০ মৌসুমে কার্লো আনচেলত্তি ও ২০১৩-১৪ মৌসুমে মানুয়েল পেল্লেগ্রিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে