,

আইপিএলে নিয়মরক্ষার ম্যাচে দিল্লির জয়

news-image

স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার আইপিএলে নিয়মরক্ষার ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ২ উইকেটে হারাল গুজরাট লায়ন্সকে।  প্রথমে ব্যাট করে গুজরাট তুলেছিল ৫ উইকেটে ১৯৫। ইশান কিষান করেছেন ৩৪ রান। দীনেশ কার্তিকের সংগ্রহ ৪০ রান। অ্যারন ফিঞ্চ করেছেন ৩৯ বলে ৬৯ রান।

জবাবে ১৯.‌৪ ওভারে ৮ উইকেটে ১৯৭ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। রাহুল দ্রাবিড়ের দলকে জেতালেন শ্রেয়াস আইয়ার। তিনি ৫৭ বলে ৯৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ২টি ছয়।

এছাড়া করুণ নায়ার করেছেন ৩০ রান। শেষের দিকে প্যাট কামিন্স ২৪ রান করে যান। একটা সময় ১২১ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। একা লড়াই করেন শ্রেয়াস। গুজরাটের জেমস ফকনার ২ উইকেট পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে