,

আফ্রিদির দেখানো পথ অনুসরণ করছেন আমির!

news-image

স্পোর্টস ডেস্ক :স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আমির। সাফল্য তেমন পাননি। ব্যাপারটা ভাবাচ্ছে আমিরকে। তা ছাড়া সীমিত ওভারের ক্রিকেটে নিজের ক্যারিয়ার দীর্ঘ করতে টেস্ট ক্রিকেটই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন আমির!

ওয়েস্ট ইন্ডিজ সফরই মোহাম্মদ আমিরের মধ্যে এই ভাবনার জন্ম দিয়েছে। পাকিস্তান দলের একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের একটি পত্রিকা জানিয়েছে, নিজের টেস্ট-ভবিষ্যৎ নিয়ে আমির বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে নাকি আলোচনা করেছেন। তাঁদের বলেছেন, টেস্ট ক্রিকেটে ভালো করতে দরকার শারীরিক ফিটনেস, প্রচণ্ড সহ্য ক্ষমতা। এর অভাব দেখছেন আমির। এর বদলে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ দিলে তাঁর ও দল উভয়ের জন্যই ভালো বলে মনে করছেন তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এবারের ক্যারিবীয় সফরেই টেস্ট ম্যাচে সেরা সাফল্যটা পেয়েছেন আমির। প্রথম দুই টেস্টে পেয়েছেন ১১ উইকেট। তারপরও সন্তুষ্ট নন। প্রত্যাশামতো খেলতে পারছেন না বলেই ধারণা তাঁর। সূত্রটি জানিয়েছে, আমির গুরুত্বের সঙ্গেই ভাবছেন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর।

সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মনে করেন, আমিরের বোলিংয়ে উন্নতির যথেষ্ট জায়গা এখনো রয়ে গেছে। রেকর্ডও বলছে, আমির ঠিক টেস্টে শুরুর প্রত্যাশার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। এর মধ্যে তো দীর্ঘ নির্বাসনেও কেটেছে তাঁর স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে।

সীমিত ওভারে ক্রিকেটে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ২০১০ সালে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন শহীদ আফ্রিদি। ক্যারিয়ারের শেষ ৬ বছর আফ্রিদি কেবল সীমিত ওভারের ক্রিকেটেই পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন। আমির হয়তো আফ্রিদির পথই অনুসরণ করতে চাইছেন। সূত্র: পিটিআই

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে