,

আগামী বছর পর্যন্ত আইসিসির চেয়ারম্যান থাকছেন শশাংক মনোহর

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির চেয়ারম্যান পদে থাকতে অবশেষে রাজি হয়েছেন শশাংক মনোহর। এছাড়া ২০১৮ সালের জুন পর্যন্ত তার মেয়াদকাল পূর্ণ করার কথাও বলেেছেন।

এর আগে গত ১৫ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি থেকে পদত্যাগের ঘোষণা দেন মনোহর। তবে গত সপ্তাহে আইসিসির বোর্ড কর্মকর্তাদের অনুরোধেই পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির প্রথম স্বাধীন চেয়ারম্যান।

আইসিসি থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে মনোহর বলেন, বোর্ডের কর্মকর্তারা আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন তাতে আমি সন্মান জানাই। আইসিসির গঠনতন্ত্র সংশোধন না হওয়া পর্যন্ত আমি চেয়ারম্যানের দায়িত্ব পালনে রাজি আছি।

প্রসঙ্গত, গত বছরের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম ‘স্বাধীন’ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন শশাংক মনোহর। এপ্রিলে আইসিসির বোর্ড সভায় প্রস্তাবের ভিত্তিতে গঠনতন্ত্র সংশোধনীর (স্বাধীন চেয়ারম্যান নির্বাচন ইস্যু) অনুমোদন দেয় সংস্থাটির পূর্ণাঙ্গ কাউন্সিল। লক্ষ্য ছিল এমন কাউকে চেয়ারম্যান নির্বাচিত করা, যিনি বর্তমানে কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত নন। তারই ধারাবাহিকতায় নির্বাচিত প্রথম স্বাধীন চেয়ারম্যান পায় আইসিসি। তারও আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্বকেই চমকে দেন মনোহর। একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবেও পদত্যাগ করেন। পরে আইসিসির ইতিহাসে প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন মনোহর। যার মেয়াদ ছিল দুই বছর।

ভারতের বিশিষ্ট আইনজীবী শশাংক মনোহর ২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত বিসিসিআই’র প্রেসিডেন্ট পদে ছিলেন। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর তিনি দ্বিতীয় মেয়াদে এই পদে নির্বাচিত হন। শ্রীনিবাসন অপসারিত হওয়ার পরই আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন তিনি। পরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার স্বাধীন চেয়ারম্যান হিসেবে কোনো বাধা ছাড়াই নির্বাচিত হন। বর্তমানে কোনো বোর্ডের প্রতিনিধিত্ব করছেন না তিনি। সূত্র: ক্রিকেট নেক্সট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে