বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড উলভস দলের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচ খেলতে বিকেলে মাঠে নামছে মাশরাফি-সাকিবরা। বেলফাস্টের স্টারমন্টে এই ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় ১০.৪৫ মিনিটে আর বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতেই এই প্রস্তুতি ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করে বাংলাদেশ দল। সেখানে নিজেদের ঝালিয়ে নিতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। বৃষ্টির কারণে অবশ্য প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হলেও ডিউক অব নরফোকের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিকের হার না মানা ৯৮ বলের ১৩৪ রানের ইনিংসে ভর করে ৩৪৫ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ।

আর দ্বিতীয় ম্যাচে ইমরুল কায়েস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ১৮০ রানেই প্রতিপক্ষকে আটকে দিয়ে ১৩৪ রানের বিশাল জয় নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

তবে ম্যাচ দুইটিতে অংশ নিতে পারেননি অধিনায়ক মাশরাফি, সাকিব আল-হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। যার ফলে ত্রিদেশীয় সিরিজের মূল পর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও একটি সুযোগ পাচ্ছেন তারা।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও শুভাশীষ রায়।

আয়ারল্যান্ড উলভস দল : শেন গেটকাটে (অধিনায়ক), জন অ্যান্ডারসন, অ্যাডাম ডেনিসন, টাইরনি কেন, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, রব ম্যাকিনলি, জেমস শেনন, ন্যাথান স্মিথ, জ্যাক টেক্টর, শেন টেরি, জ্যামি গ্র্যাসি ও ক্রেগ ইয়ং।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ