বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বিস্মিত ম্যারাডোনা!

news-image

 

স্পোর্টস ডেস্ক :গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারিকে কটূক্তি করে চার ম্যাচ নিষিদ্ধ হন লিওনেল মেসি। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরের ম্যাচটা সে কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপিল করে নিষেধাজ্ঞা থেকে মুক্তিও পান মেসি।

মেসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুবই খুশি কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। আবার কিছুটা বিস্মিতও হয়েছেন তিনি। মেসির সব ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে পক্ষপাতদুষ্ট বলে মনে করেন তিনি। আর্জেন্টিনার আরেক ম্যাচ শাস্তি পাওয়া উচিত ছিল বলেও জানান তিনি।

এ ব্যাপারে ম্যারাডোনা বলেন, ‘এটি একেবারেই কাণ্ডজ্ঞানহীন কাজ। আরো এক ম্যাচ নিষেধাজ্ঞা প্রাপ্য ছিল মেসির। অবশ্য মেসি কাউকে অপমান করার মতো খেলোয়াড় নন। তারপরও মেসির সব শাস্তি তুলে নেওয়ায় মানে অপরাধ ও অপরাধীকে প্রশ্রয় দেওয়া।’

গত শুক্রবার ফিফার আপিল কমিটিতে শুনানির পর মেসির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফিফার আপিল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, মেসির বিরুদ্ধে সহকারী রেফারির সঙ্গে অশোভন আচরণ করার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

একই সঙ্গে মেসিকে যে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছিল, সেটাও বাতিল করা হয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন উরুগুয়ে, ভেনিজুয়েলা ও পেরুর বিপক্ষে আর্জেন্টিনার পরের তিনটি ম্যাচে খেলতে পারবেন মেসি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ