,

বাংলাদেশ তিনটি বড় যুদ্ধ চালিয়ে যাচ্ছে : ইনু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তিনটি বড় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেই যুদ্ধে আমরা জয়ী হবোই।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ে তিন দিনব্যাপী এশিয়া প্যাসিফিক ব্রড কাস্টিং ইউনিয়নের (এবিইউ) তৃতীয় গণমাধ্যম সম্মেলন’ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আহ্বান করেন তিনি।

ইনু বলেন, বাংলাদেশ তিনটি বড় যুদ্ধের মধ্যে রয়েছে। তা হলো- টেকসই উন্নয়ন অর্জন, জঙ্গিবাদ নির্মূল ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার যুদ্ধ। প্রতিটি যুদ্ধে সরকারের আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি গণমাধ্যম আমাদের সঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনটি যুদ্ধেই বাংলাদেশ জয়ী হবে।

তিনি বলেন, আগামী ১০ মে থেকে ১২ মে তিন দিনব্যাপী এই সম্মেলন বাংলাদেশের সোনারগাঁও প্যানফ্যাসিক হোটেলে অনুষ্ঠিত হবে। এতে ১৭টি দেশের প্রতিনিধি অংশ নেবে। এবার সম্মেলনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘সবার জন্য তথ্য, জীবন বাঁচাতে গণমাধ্যম’।

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহারসহ পিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে