,

‘হাওরের দুর্গতদের পাশে না থাকলে খবর আছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হাওরের দুর্গতদের পাশে না থাকলে খবর আছে বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার হাকালুকি হাওর তীরের জুড়ী উপজেলার নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, আমি কারো লাল গোলাপের শুভেচ্ছা নিতে আসিনি। ভাষণ দিতেও আসিনি। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির মানুষের পাশে দাঁড়াতে এসেছি।

তিনি বলেন, অকাল বন্যায় সৃষ্ট যন্ত্রণা ও কষ্ট নিয়ে শেখ হাসিনার সরকার রাজনীতি করে না। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। আপনাদের পাশে সবাই আছে। যে না থাকবে, তার খবর আছে।

মন্ত্রী আরও বলেন, আমি এখানে দাঁড়িয়ে ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যতদিন না আপনাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে, আপনাদের ঘরে যতদিন নতুন ফসল না উঠবে, ততদিন সরকার আপনাদের সহযোগিতা করে যাবে।

ওবায়দুল কাদের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি যেন এখান থেকে যাওয়ার পর রিপোর্ট না পাই যে মন্ত্রী যাওয়ার পর আর কাউকে পাওয়া যায়নি।

এসময় হুইপ মো. শাহাব উদ্দিন (এমপি), ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে