,

স্টেইনের টুইটের জবাব দিলেন ‘মোস্তাফিজ’

news-image

স্পোর্টস ডেস্ক :চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাত্র একটি ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে মাঠে নামার সুযোগ হয়েছে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানের। বাকি ম্যাচগুলোতে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে কাটার মাস্টারকে।

হায়দারাবাদে মোস্তাফিজের অনুপস্থিতি দেখে অবাক হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেলে স্টেইন। টুইট করে জানতে চেয়েছেন কি হয়েছে মোস্তাফিজের। স্টেইনের সেই টুইটের জাবাব দিয়েছেন মোস্তাফিজ।

মোস্তাফিজ তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে স্টেইনের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি এখন ভালো আছি। আমাদের ত্রিদেশীয় সিরিজের জন্য এখন আমি জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ডে অবস্থান করছি। আমাকে নিয়ে ভাবার জন্য ধন্যবাদ।’

গত বছর প্রথমবার আইপিএলে খেলতে গিয়েই বাজিমাত করেছিলেন মোস্তাফিজ। অসাধারণ বল করে শুধু পুরো ক্রিকেট বিশ্বেরই নজর কাড়েননি, সানরাইজার্স হায়দারাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও।

কিন্তু সেই মোস্তাফিজকে এবারের আইপিএল খেলতে না দেখে খটকা লেগেছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইনের। কিছুটা অবাক হয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘একটা প্রশ্ন… ফিজের কী হয়েছে? সে কি ইনজুরিতে?’

উল্লেখ্য, এবারের আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের জার্সি গায়ে মাত্র এক ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সেই ম্যাচে তিনি ছিলেন একেবারে নিষ্প্রভ। ২.৪ ওভার বল করে দিয়েছিলেন ৩৪ রান। ছিলেন উইকেটশূন্য। এরপর আর আইপিএলের পরবর্তী ম্যাচগুলো খেলার সুযোগ মেলেনি ফিজের।

কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকার পর ফিরে এসেছিলেন বাংলাদেশে। তারপর ইংল্যান্ডে চলে গেছেন ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য। সেখানে বসেই স্টেইনের টুইটের জবাব দিয়েছেন কাটার-মাস্টার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে