,

ম্যারাডোনা ফের কোচ হলেন

news-image

স্পোর্টস ডেস্ক : ফের কোচের ভূমিকায় দেখা যাবে দিয়াগো ম্যারাডোনাকে। এবার সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরার কোচ হয়েছেন ৫৬ বছর বয়সী ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। টুইটারে এমনটাই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

এছাড়া ম্যারাডোনা তার ফেসবুক পেজেও ব্যাপারটি নিশ্চিত করে বলেছেন, ‘আপনাদের সকলকেই জানাতে চাই যে, আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরার নতুন কোচ আমি। ’

প্রসঙ্গত, খেলোয়াড় হিসেবে ম্যারাডোনা সফল। কিন্তু ভালো খেলোয়াড় মানেই যে ভালো কোচ নয়, সেটার সবচেয়ে বড় উদাহরণ তিনিই। কোচ হিসেবে তার অধীনে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। সেবার জার্মানির কাছে ৪-০ গোলে হেরেছিল তারা। এরপর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের দায়িত্ব নিয়েও ব্যর্থ হন তিনি। সে দেশের ঘরোয়া লিগ শেষ করেন পয়েন্ট টেবিলের আট নম্বরে থেকে। যার ফলটাও ছিল ভয়াবহ। ২০১২ সালের জুলাই মাসে ম্যারাডোনাকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে