সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিতে সমঝোতা একটি শিল্প : যুবলীগ চেয়ারম্যান

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে সবার সঙ্গেই সমঝোতা করে চলতে হয় বলে মন্তব্য করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাজনীতিতে সমঝোতা একটি শিল্প।

তিনি বলেন, পরিবারের মধ্যে যেমন ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, পিতা-মাতার সঙ্গে সমঝোতা করে চলতে হয়, ঠিক তেমনি রাজনীতি করতে হলে সব দলের, মতের মানুষদের সঙ্গে সমঝোতা করে চলতে হয়। এটাই হলো রাজনীতি।

রবিবার বিকেলে নরসিংদী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সমাপনী ভাষণে ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন।

সম্মেলনের প্রথম পর্বে ওমর ফারুক চৌধুরী বর্তমান আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এমনকি আগামী একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে যুবলীগের সব নেতাকর্মীকে কাজ করার নির্দেশ দেন।

তিনি আরো বলেন, যুবলীগের বর্তমান কমিটির মেয়াদে যতগুলো জেলা কমিটির সম্মেলন হয়েছে, সবগুলোর মধ্যে নরসিংদীর এই সম্মেলন শ্রেষ্ঠ। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা চোখে পড়েনি। সমঝোতার ভিত্তিতে এখানে কমিটি হয়েছে, সবাই তা মেনেও নিয়েছেন।

সম্মেলনে নতুন কমিটি সভাপতি হিসাবে বিজয় কৃষ্ণ গোস্বামীকে সভাপতি এবং শামীম নেওয়াজকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন ওমর ফারুক চৌধুরী। নতুন নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে সবার সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রে পাঠাতে হবে।

জেলা স্টেডিয়ামে আয়োজিত এ সম্মেলনে নরসিংদী জেলা যুবলীগের সভাপতি একরামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, সংসদ সদস্য জহিরুল ইসলাম মোহন, সিরাজুল ইসলাম মোল্লা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট