বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা জল্পনা-কল্পনা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : নানা জল্পনা-কল্পনা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর ক্রিকইনফো ও এনডিটিভির।

পরে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, জুনে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারত। এ উপলক্ষে আগামীকাল সোমবার দল ঘোষণা করা হবে।

গত এপ্রিলে আইসিসির বোর্ড মিটিংয়ে লভ্যাংশ বণ্টন নিয়ে ভারত অসন্তুষ্ট ছিল। এরই পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময় ২৫ এপ্রিল দল না দিলে ভারতকে নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে গতকাল শনিবার দিল্লিতে সুপ্রিম কোর্ট মনোনীত অন্তর্বর্তীকালীন প্রশাসক কমিটির সঙ্গে বোর্ড সদস্যরা ঘরোয়া বৈঠক করে।

সেখানে উত্তর ও পূর্বাঞ্চলীয় সদস্যরা চ্যাম্পিয়নস ট্রফি বয়কট না করে আইসিসির সঙ্গে লভ্যাংশ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রশাসক কমিটিকে।

আইসিসির কাছ থেকে লভ্যাংশ কমে গেলে সে ক্ষতিটা বড় কোনো প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পুষিয়ে নেয়ার আহ্বানও জানিয়েছেন বোর্ড সদস্যরা।

এ জাতীয় আরও খবর