বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিরুদ্ধে পাক বোলাররা আগুন ঝরাতে তৈরি : আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের বোলাররা আগুন ঝরাতে তৈরি বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

আইসিসির ওয়েবসাইটে শাহিদ আফ্রিদি লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিই হলো একমাত্র আইসিসি প্রতিযোগিতা, যেখানে ভারতের বিরুদ্ধে সাফল্য পেয়েছে পাকিস্তান। ২০০৪ সালে এজবাস্টনে এবং ২০০৯ সালে সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতেছিলাম আমরা।

আশা করি বিশ্বমানের প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে রেকর্ড উজ্জ্বল করার জন্য উজ্জীবিত পারফরম্যান্স দেখাবে পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তানের বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে ভারতের ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে পাক বোলাররা।

আফ্রিদি আরো লিখেছেন, বছরের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচের আর এক মাস বাকি। এজবাস্টনে জিভে জল আনা ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সারাবিশ্বে কোটি কোটি ক্রিকেট ভক্তর মতোই আমিও সেই ম্যাচের দিকে তাকিয়ে আছি। আশা করি দুই প্রতিদ্বন্দ্বী দল এক উপভোগ্য ম্যাচ উপহার দেবে।

আগামী ৪ জুন ভারত-পাক ম্যাচ হওয়ার কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল অবশ্য এখনও ঘোষণা হয়নি। এই প্রতিযোগিতায় ভারতের যোগ দেয়া এখনো নিশ্চিত নয়। তবে ক্রিকেটপ্রেমীরা দুই দলের ম্যাচের জন্য অপেক্ষা করছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ