সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মওদুদের নাইকো মামলায় স্থগিতাদেশ বেড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমের স্থগিতাদেশের মেয়াদ এক সপ্তাহ বেড়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। পাশাপাশি এই সময়ের মধ্য আবেদনকারীকে (মওদুদ) নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।

গত ১৩ এপ্রিল চেম্বার বিচারপতি এই মামলার কার্যক্রম (মওদুদের ক্ষেত্রে) স্থগিত করেন। ৭ মে (আজ) পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করে এদিন শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার বিচারপতি।

এর ধারাবাহিকতায় আবেদনটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। আদালত শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করে আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন মওদুদ। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ।দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

মওদুদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন। এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। শুনানি নিয়ে ১১ ডিসেম্বর আপিল বিভাগ হাইকোর্টে রুল শুনানি করতে পক্ষগুলোকে নির্দেশ দেন। এই রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট। পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ফলে মামলা সচলের পথ খুলে যায়। এই রায় স্থগিত চেয়ে আবেদন করেন মওদুদ।

নাইকো দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলাটি করে দুদক। পরের বছরের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন