,

দেশ ছাড়লেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : গেল ৩০ এপ্রিল স্ত্রী সুমনা হক সুমির অসুস্থতার খবর পেয়ে ইংল্যান্ডের সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে দেশে ফেরেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের সাথে যোগ দিতে চার মে দেশ ছাড়ার কথা থাকলেও যাত্রা পিছিয়ে যায় আরও দুইদিন। শেষ পর্যন্ত সন্ধ্যা সোয়া সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আয়ারল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করেন মাশরাফি।

কথা ছিলো চার মে ইংল্যান্ডে দলের সাথে যোগ দিবেন মাশরাফি। কিন্তু শেষ মূহুর্তে পুত্র সাহেল মুর্তজার অসুস্থ হয়ে পড়ায় আরও দুদিন পরিবারের সাথে কাটিয়ে পর দেশ ছাড়েন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমাবনবন্দর থেকে সন্ধ্যা সোয়া সাতটার এক ফ্লাইটে ইংল্যান্ড নয়, সরাসরি \ আয়ারল্যান্ডের উদ্দেশে রওয়ানা হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার সফরসঙ্গী হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্পের জন্য ২৭ এপ্রিল মাশরাফির নেতৃত্বে ইংল্যান্ড পৌঁছেছিলো বাংলাদেশ দল। কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে পাঁচই মে। ইতিমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ডিউক অব নরফোকের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও, সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে ১৩৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

পাঁচ মে ইংল্যান্ডে দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আগামীকাল ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল

বাংলাদেশ, নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডের অংশগ্রহণে ১২ মে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। এরপর এক জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ১৮ জুন পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে