,

কাল আসছে এরশাদের নতুন জোট

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির নেতৃত্বে একটি বৃহত্তর রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার জন্য সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আগামীকাল রোববার বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

সুনীল শুভরায় জানান, বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনীতির অবস্থা ও জাতীয় পার্টির অবস্থান তুলে ধরা হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে।

এর আগে, গত সোমবার মে দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সমাবেশে এরশাদ এ কথা জানিয়েছিলেন। লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট- বিএনএ ও জাতীয় ইসলামী মহাজোট এরশাদের জোটের সঙ্গে থাকছে।

এ ছাড়া ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মসলিজসহ আরও কয়েকটি ইসলামী দল নতুন জোটের শরিক হতে পারে। জোটের সমন্বয়ক এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এ ব্যাপারে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৭ মে জাতীয় ঐক্যজোট নামে নতুন রাজনৈতিক জোট হবে। বিএনএন, জাতীয় ইসলামী ঐক্যজোটসহ আরও কয়েকটি ইসলামী দল এই জোটের শরিক হিসেবে থাকছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত দল ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও খেলাফত মজলিসের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে