,

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা বলে মহাবিপদে কোচ কুম্বুলে!

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কি খেলবে না সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল ৭ মে। না খেললে জরিমানাসহ নানারকম নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে তাদের। আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের দ্বন্দ্বটা মূলতঃ আর্থিক বিষয়ে। কিন্তু ক্রিকেটাররা তো আন্তর্জাতিক ওয়ানডে খেলতে উন্মুখ হয়ে আছেন। শিষ্যদের এই চাহিদা বোর্ডের কাছে চিঠির মাধ্যমে পাঠিয়েছেন কোচ অনিল কুম্বুলে। আর এই চিঠির কারণেই তিনি এখন মহাবিপদে!

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো চিঠিতে কুম্বুলে লিখেছেন, “কোহলিরা কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় সেটাই নয়; বরং বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখতেও দৃঢ়প্রতিজ্ঞ। লভ্যাংশ বণ্টন নিয়ে আইসিসির সঙ্গে দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার ওপর যেন কোনো প্রভাব না পড়ে। ”

আর এতেই চটে গেছেন ভারতীয় ক্রিকেট কর্তারা। বোর্ডের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “কোনো ব্যক্তিবিশেষের এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া কিংবা না নেওয়ার সিদ্ধান্ত নেবে বোর্ড। এখানে কুম্বলের নাক গলানোর কোনো প্রয়োজন নেই। ”

ভারতীয় সংবাদমাধ্যামগুলো জানিয়েছে, ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরিয়ে আইসিসিকে একটা ‘শিক্ষা’ দিতে বিসিসিআইয়ের একটি অংশ ব্যপক তৎপরতা চালাচ্ছে। কুম্বলের চিঠি স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে গেছে। কিন্তু বিসিসিআইয়ের অন্তর্বর্তী কমিটি টুর্নামেন্ট বয়কটের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়ার বিপক্ষে। তারা এরই মধ্যে নির্বাচকদের দল ঘোষণার নির্দেশ দিয়ে দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আগামীকাল বিসিসিআই সভায় বড় ধরণের বিতণ্ডা হতে পারে। তাই সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার চিন্তা করছে অন্তর্বর্তী কমিটি‍।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে