,

মেসির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

news-image

স্পোর্টস ডেস্ক : তারকা ফুটবলার লিওনেল মেসি ওপর থেকে চার ম্যাচের নিষেধাজ্ঞা এবং জরিমানা প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।

মেসির পক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের করা এক আপিল গ্রহণ করে তার ওপর দেয়া নিষেধাজ্ঞা ও জরিমানা তুলে নেয়া হয়।

আপিলের শুনানি হয় ৪ মে। এরপর ফিফার আপিল কমিটির এই সিদ্ধান্ত শুক্রবার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে মেসি কুৎসিত গালি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

অশোভন আচরণের শাস্তিস্বরূপ অধিনায়ক মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ এবং একই সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

গত ২৮ মার্চ থেকে কার্যকর হওয়া ওই নিষেধাজ্ঞার ফলে বলিভিয়ার বিপক্ষে খেলতে পারেননি এই তারকা ফুটবলার। বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে ২-০ গোলে হারে মেসিবিহীন আর্জেন্টিনা। তাদের জন্য কঠিন হয়ে যায় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে