,

ব্যালন ডি’অর জয়ে তিন তারকার দৌড়

news-image

স্পোর্টস ডেস্ক : বর্ষসেরা ফুটবলারের হাতে উঠবে ব্যালন ডি’অর। তবে সেতো এখনও অনেক দেরি। তবে গত এপ্রিলের পারফরম্যান্স যদি অব্যাহত থাকে, তাহলে চোখ বুজে বলে দেয়া যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি নয়তো জিয়ানলুইজি বুফনের মধ্যে একজনের হাতেই উঠবে এবারের ব্যালন ডি’অর।

গেল মাসেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বায়ার্ন মিউনিখের বিপক্ষে গড়েছেন ৫ গোল করার কীর্তি। এছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেয়েছেন হ্যাটট্রিক।

অন্যদিকে মেসি এল ক্লাসিকোতে বীরোচিত ভূমিকা রেখে চলেছেন। আর বুফনতো বিভিন্ন দলের বিপক্ষে তার দল জুভেন্টাসের বারে অতন্দ্র প্রহরী হয়ে আছেন।

আর এ থেকেই সমালোচক ও ফুটবল বোদ্ধারা বলছেন, ব্যালন ডি’অর এর আগামী সংস্করণে এই তিন ফুটবলারের মধ্যেই একজনকে বেছে নিতে হবে।

যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে জিতে যায় তাহলে নির্দ্বিধায় বর্ষসেরার সম্মাননা উঠা উচিত রোনাল্ডোর হাতে।

তবে মেসি যে সাইড লাইনে বসে রোনাল্ডোর কীর্তি দেখবেন তাও নয়।

আর জুভেন্টাস যদি ইউরোপিয়ান লিগ জিতেই যায় তাহলে বুফন আর মেসিও ব্যালন ডি’অর এর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। ১৯৬৩ সালে সর্বশেষ একজন গোল কিপার এই পুরস্কার জিতেছিল।

এই তিন তারকা ফুটবলার ছাড়াও নেইমার, লইস সুয়ারেজ, গ্যারেথ বেল, এডেন হ্যাজার্ডসহ আরও অনেকেই বর্ষসেরার খেতাব জয়ের লাইনে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে