,

বিএন‌পির গণত‌ন্ত্রের বু‌লি, বছ‌রের সেরা কৌতুক : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএন‌পি কেন গণতন্ত্রের কথা বলে? তারা তো গণতন্ত্র উৎখাতে পেট্রোল বোমা চা‌লিয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় কেরানীগ‌ঞ্জের ইকু‌রিয়ায় বিআরটিএ কার্যালয়ে চালকদের প্র‌শিক্ষণ অনুষ্ঠানে রাখা বক্তব্যে এ কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএন‌পির মু‌খে গণত‌ন্ত্রের বু‌লি বছ‌রের সেরা কৌতুক। তারা গণতন্ত্র উৎখাতের নামে পেট্রোল বোমা চা‌লিয়েছে।

চালক ও মা‌লিক‌দের উদ্দেশ্যে মন্ত্রী ব‌লেন, চালক‌দের ওভারটাইম ডিউ‌টি দে‌বেন না। এতে চাল‌কের শারী‌রিক ও মান‌সিক ক্ষ‌তি হ‌য়। সড়ক প‌রিবহন আইনের ক্ষেত্রে জন‌বি‌রোধী কোনো আইন সংস‌দে পাস হ‌বে না। আইন‌টি চূড়ান্ত অনু‌মোদ‌নের আগে আবার কে‌বি‌নেট আস‌বে। জনস্বার্থে প‌রিবহন আইন হবে। কারো স্বার্থ ক্ষুন্ন করার জন্য নয়।

বিএনপি’র প্রসঙ্গে টেনে সেতুমন্ত্রী আরো বলেন, সরকারকে নিয়ে বিকৃত কথা বলে বেড়াচ্ছে বিএনপি। ফখরুল‌ সাহেবকে দিয়ে বাজে কথা বলানো হয়। আসলে ফখরুল সাহেব বাজে কথা বলতে চান না। তারেক রহমান ও হা‌রিছ চৌধুরীর প্রসঙ্গে টেনে বলেন, মামলাকে যারা ভয় পায় তারা কিভাবে দলেন নেতৃত্ব দেবেন?

ঢাকা আইপিইউ সম্মেলনে ১৩২টি দেশের যোগদান প্রসঙ্গে কাদের বলেন, সারাবিশ্ব বাংলাদেশের গণতন্ত্রকে স্বীকৃ‌তি দিয়েছে। কিন্তু বিএনপি’র মুখে গণতন্ত্রের কথা ভূতের মুখে রাম নামের মতো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে