,

ফ্রান্সে লি পেনের প্রচারাভিযানে বাংলাদেশের পোলো-শার্ট

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মেরি লি পেনের প্রচারাভিযানে কর্মীদের যে সব পোলো-শার্ট দেওয়া হয়েছে সেগুলো বাংলাদেশের তৈরি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন লি পেন। ইতিমধ্যে রাজধানী প্যারিসসহ আশেপাশের শহরগুলোতে তার দ্বিতীয় দফার প্রচারাভিযান শেষের পথে। প্রচারাভিযান উপলক্ষে দলের কর্মী-সমর্থকদের স্মারক হিসেবে দেওয়া হচ্ছে পোলো-শার্ট। স্থানীয় দোকানগুলোতেও বিক্রি হচ্ছে এসব পোলো-শার্ট।

ইনডিপেনডেন্ট জানিয়েছে, প্যারিসের দক্ষিণের উপশহর ভিল্লেপিন্তেতে চলতি সপ্তাহে লি পেনের বৈঠক হওয়ার কথা। এ উপলক্ষে সেখানে বিক্রি হচ্ছে তার দলের স্মারক হিসেবে পোলো-শার্ট। স্থানীয় একটি দোকানের ডিসপ্লে পুতুলের গায়ে পরানো টি-শার্টের লেবেলে দেখা গেছে , এতে লেখা রয়েছে ‘মেড ইন বাংলাদেশ।’

ওই দোকানের মালিক জানিয়েছেন, টি-শার্টগুলো বাংলাদেশের তৈরি। তবে এগুলোতে যে এম্ব্রয়ডারির কাজ রয়েছে সেগুলো ফ্রান্সে করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে