সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির কাছে হেরে গুজরাটের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে বড় সংগ্রহ গড়েও দিল্লিকে আটকাতে পারেনি গুজরাট লায়ন্স। ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে গুজরাটকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। আর এই হারের মধ্য দিয়ে কোয়ালিফায়ারে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো গুজরাটের।

অথচ শুরুতে টস হেরে খেলতে নেমে অধিনায়ক রায়না ও কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ে ২০০ রান পেরুনো পুঁজি পায় গুজরাট। ৪৩ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৭ রান আসে রায়নার ব্যাট থেকে। আর ৩৪ বলে ৬৫ রান আসে কার্তিকের ব্যাটে। যেখানে ছিল ৫টি চার ও ৫টি ছয়। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে গুজরাট।

অবশ্য আগে রান তাড়া করে ম্যাচ জেতায় এই ম্যাচেও একই লক্ষ্য ছিল দিল্লির। যাতে সফল হয়েছে এই ম্যাচে। ওপেনার সানজু স্যামসনের ৩১ বলে ৬১ রানের ইনিংস ও পান্তের ৪৩ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস ৩ উ্ইকেটে ১৭.৩ ওভারে জয় নিশ্চিত করে দিল্লির। পান্তের ইনিংসে ছিল ৬টি চার ও ৯টি ছয়। পান্ত ফিরে গেলেও জয় নিশ্চিত করেন শ্রেয়াস আইয়ার (১৪) ও কোরে অ্যান্ডারসন (১৮)। ম্যাচসেরা হন রিশাব পান্ত।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন