,

আইপিএলে থাকবে না পুনে ও গুজরাট!

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে থাকছে না রাইজিং পুনে সুপারজায়ান্ট ও গুজরাট লায়ন্স। চুক্তি অনুযায়ী ২০১৬-১৭ এই দুই আসরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল দল দুটি। কারণ ২০১৩ সালের ম্যাচ ফিক্সিং কাণ্ডে ১৬-১৭ আসরের জন্য চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে সাসপেন্ড করে আরএম লোধা প্যানেল। ফলে দল দুটির স্থান পূরণ করতে আইপিএলে যুক্ত হয় পুনে ও গুজরাট।

গুজরাট লায়ন্সের মালিক কেশব বানশাল একটি স্পোর্টস চ্যানেলেকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘চুক্তির ভিত্তিতে দুটি নতুন দলকে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হবে। যখন আমরা দলটি কিনেছিলাম তখন স্পষ্টভাবেই চুক্তি হয়েছিল দুই বছরের জন্য এই দল আমরা কিনছি। দুই বছরের পর দুটো দল বেরিয়ে যাবে এবং দুটি দল ফিরে আসবে।

২০১৫ সালে আরএম লোধা প্যানেল ২০১৩ সালের ম্যাচ ফিক্সিং কাণ্ডে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস এই দুই দলকে সাসপেন্ড করার পক্ষে রায় দেয়। দুই দলকেই দুই বছরের জন্য বাতিল করা হয়। এই দুই দল আইপিএল থেকে ছিটকে যাওয়ায় শূন্যস্থান পূরণের জন্য নতুন দুটি দলের প্রয়োজন হয়। এই দল গুজরাট লায়ন্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্টের চুক্তি ২০১৭ সালেই শেষ হচ্ছে। তবে জল্পনা ছিল আইপিএল ২০১৮ সালে ১০টি দল খেলবে। অর্থাৎ এ বছরের ৮টি দল এবং চেন্নাই ও রাজস্থান ফিরে আসাতে মোট ১০টি দল।

কিন্তু কেশব বানশাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সুযোগ থাকলে আমরা নিশ্চয়ই টুর্নামেন্টে অংশগ্রহণ করব, কিন্তু বর্তমান চুক্তিতে এই সিজনের পরে এই দুই দলকে খেলার অনুমতি দেয়া হচ্ছে না।’ সূত্র: ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে