চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত, দল ঘোষণার নির্দেশ

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি জুনে ইংল্যান্ডে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু দল ঘোষণার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো দল ঘোষণা করেনি ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদরে খেলা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তবে এবার চ্যাম্পিয়নস ট্রফির জন শিগগিরই দল ঘোষণার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিসিসিআই-কে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) এ নির্দেশ দেন।

এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা নিয়ে জট কাটল। ইংল্যান্ডের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যাচ্ছে ভারত। সিওএ এদিন বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেযন দ্রুত ভারতীয় দল ঘোষণা করতে হবে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ঘোষণার শেষ তারিখ ছিল ২৫ এপ্রিল। কিন্তু এই সময়ের মধ্যে বাকি সাতটি দেশ দল ঘোষণা করলেও ভারত দল ঘোষণা করেনি। আইসিসি-তে ভারতীয় বোর্ডের লভ্যাংশ কমিয়ে দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে সরাসরি বিরোধিতার পথে হাঁটে বিসিসিআই।

প্রতিবাদ জানাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না-খেলার সম্ভাবনার কথাও বলেন বোর্ড কর্তারা। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি (সিওএ) বোর্ডের আধিকারিক অমিতাভ চৌধুরিকে চিঠি লিখে জানায়,‘বোর্ড কর্তাদের এটা মাথায় রাখা উচিত, ভারত এই মুহূর্তে বিশ্বের সেরা দল। সুতরাং আইসিসি-র কোনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও অর্থ হয় না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ধরে রাখার জন্য ভারত সব রকম ব্যবস্থা করা হবে। শীঘ্রই ভারতীয় দল ঘোষণা করা হবে৷’ বিশ্বের সেরা আটটি দল নিয়ে ১ জুন থেকে ইংল্যান্ডে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন