সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোর বিপদে কলকাতা শিবির!

news-image

স্পোর্টস ডেস্ক :চলতি আইপিএলে দারুন ছন্দে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলটির নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ গৌতম গম্ভীর। সেরাদের দৌড়ে থাকা দলটি এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৭টিতে জয় পেয়েছে। বর্তমান পয়েন্ট টেবিলে তার অবস্থান দ্বিতীয়।

তবে ১১তম ম্যাচ শেষে দলটির রান মেশিন রবিন উথাপ্পার ইনজুরিতে বিপদে পড়েছে নাইট শিবির। ভারতীয় এই ব্যাটসম্যান ভুগছেন হ্যামেস্ট্রিং ইনজুরিতে। সেরে উঠতে হয়তো সপ্তাহ খানেক সময় লাগবে। আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন। ব্যাট ধরার সুযোগ পেয়েছেন ৯টিতে। ৯ ম্যাচের পাঁচটিতে করেছেন হাফ সেঞ্চুরি। নয় ইনিংস ব্যাট করে নামের পাশে যোগ করেছেন ৩৮৪ রান।

গত ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে ৪ উইকেটে হেরে গেছে কেকেআর। ওই ম্যাচে ১৫৫ রান তুলেছিল গৌতম গম্ভীরের দল। কেকেআরের ব্যাটিংয়ে উথাপ্পার অভাবটা বেশ অনুভূত হয়েছে।

এদিকে প্লে-অফের আগে আরও তিনটি ম্যাচ খেলবে কেকেআর। হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে ওই ম্যাচ তিনটিতে যদি উথাপ্পাকে না পায় কেকেআর, তাহলে দলটির জন্য তা হবে বড়সড় এক ধাক্কাই। সেরা চারে থেকে লিগ পর্ব শেষ করতে এই তিন ম্যাচের একটি জিততেই হবে কেকেআরকে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট