,

সহায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই : হাছান মাহমুদ

news-image

নিউজ ডেস্ক : সহায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে। আলোচনার জন্য আমরাও প্রস্তুত, কিন্তু সহায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়িকা ফারহানা আমিন নূতনের সভাপতিত্বে মানববন্ধনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাশিপের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, সংবিধানে সহায়ক সরকার নামে কিছু নেই। নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। তবে নির্বাচনের সময় এ সরকারই ক্ষমতায় থাকবে।

‘আমরা আলোচনা করতে চাই’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, গত জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেসময় বিএনপি নেত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশালীন ভাষায় কথা বলেছিলেন। এতে দেশবাসী হতবাক হয়েছিল। এখন আবার আলোচনার জন্য তারা অনুনয়-বিনয় করছেন।

তিনি বলেন, দেশ ও জাতির উন্নতির জন্য যুদ্ধাপরাধী ছাড়া সবার সঙ্গে আলোচানায় বসতে আমরা রাজি আছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে