সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিগুয়েইনের চার বছরের খরা কাটল

news-image

স্পোর্টস ডেস্ক : কী বলবেন একে? নিয়তি, কাকতাল নাকি অন্য কিছু? কালকের আগে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে গঞ্জালো হিগুয়েইন গোল করেছিলেন ২০১৩ সালে। সেটা ছিল এপ্রিল মাসের এক রাত, দিনক্ষণ ঠিক করে বললে ৩ এপ্রিল। নকআউট পর্বে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরবর্তী গোল করলেন আরেকটা মাসের মাসের তৃতীয় দিনে, ৩ মে রাতে!

মাঝে চার বছর কেটে গেছে। এর মধ্যে কত অদল-বদল। কিন্তু একটা ছবি বদলাচ্ছিল না। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব পেরোলেই আর গোল পাচ্ছিলেন না হিগুয়েইন।

অবশ্য রিয়ালে থাকার সময়ও যে ইউরোপ সেরার প্রতিযোগিতায় খুব উজ্জ্বল ছিলেন তা নয়। কালকের ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগে ৬২ ম্যাচে মাত্র ১৬ গোল। নকআউট পর্বে তো আরও দুর্দশা, ২২ ম্যাচে মাত্র ২ গোল! গ্যালাতাসারাইয়ের সে ম্যাচের পর নকআউটে সাত ম্যাচে গোল পাননি। তাই কালকের ম্যাচে মোনাকোর বিপক্ষে জুভেন্টাসের রক্ষণ, বুফন কিংবা পাওলো দিবালাকে নিয়ে যতটা আলোচনা ছিল, তার ছিটেফোঁটাও ছিল না হিগুয়েইনকে নিয়ে। বড় ম্যাচে যে গোল পান না হিগুয়েইন! বিশ্বকাপ বা কোপার ফাইনালগুলোতে তাঁর সেই মিসগুলো আজও বুকে বিঁধে আছে আর্জেন্টিনা সমর্থকদের।

সেই না-থাকা দৃশ্যপটেই যেন পর্দা ফুঁড়ে হাজির হলেন হিগুয়েইন। জোড়া গোলে মোনাকোর মাঠ থেকে জুভেন্টাসকে জিতিয়ে এনেছেন। যে জয় প্রায় নিশ্চিত করে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা। এ গোল কতটা তৃপ্তি দিয়েছে সেটা নিজেই জানিয়েছেন, ‘এমন মুহূর্তের জন্যই লড়াই করি। এ প্রতিযোগিতায় গোল পাচ্ছিলাম না, কিন্তু আমি জানতাম শান্ত থাকতে হবে, পরিশ্রম করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। যদি গোল নাও করতাম তাতেও কোনো অসুবিধা ছিল না।’

তাঁর মতো একজন জাত স্ট্রাইকার গোল করে খুশি হবেন না সেটা অবশ্যই ভুল ভাবনা। সেটা বোঝা গেল এই কথায়, ‘আমি খুব খুশি, এটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল—সেমিফাইনাল। তবে এখনো কাজ শেষ হয়নি, মোনাকো অনেক শক্ত দল।’ গোলডটকম।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল