,

সাকিবের বোনের বিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন রিতুর বিয়ে ঠিক হয়েছে। বর মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্যার ভাইয়ের ছেলে সাইফ।

৪ মে বৃহস্পতিবার জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ে উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে ব্যাপক আয়োজন করা হয়েছে। তবে সাকিবের নিজ জেলা মাগুরার কেউ বিষয়টি জানে না।

ছোট বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ে উপলক্ষে ইংল্যান্ডের ফ্লাইট ধরে ঢাকায় আসছেন ক্রিকেটার সাকিব এমন খবর জানা গেলেও তার বাবা মাশরুর রেজা বা মা শিরিনের কাছ থেকে কোনো খবরই জানা যায়নি।

তবে সাকিব আল হাসানের ছোট মামা বাবলুর রহমান জানান, রিতুর বিয়ে উপলক্ষে সকালে তিনি পরিবারের অন্যদের নিয়ে ঢাকায় যাবেন। ভাগ্নির জামাইকে এখন পর্যন্ত তিনি দেখেননি। বিয়েতে ঢাকায় গেলেই দেখা হবে।

জামাই সাইফ সম্পর্কে রিতুর মামা বাবলু বেশি বলতে পারেননি। তিনি জানান, হবু বর সাইফ ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে