,

রোনালদোর একমাত্র সমস্যা মেসি: জাভি

news-image

 

স্পোর্টস ডেস্ক :বর্তমান ফুটবলের দুই শীর্ষ তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। একজন রেকর্ড করেন আরেক সেই রেকর্ড ভাঙ্গেন। কিন্তু কে সেরা সেটা নিয়েই যত আলোচনা। তবে, সাবেক বার্সেলোনা মিডফিল্ডার জাভি কাছে আর্জেন্টাইন খুদে জাদুকরই ‘বিশ্বসেরা’। মেসি থাকার কারণেই পারফরম্যান্সের কৃতিত্বটা পর্তুগিজ যুবরাজ ঠিকমতো পান না বলে মন্তব্য করেছেন জাভি।

এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রথমে রোনালদোর প্রশংসায় জাভি বলেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদো হলো জাত গোলস্কোরার, দুর্দান্ত এক ফুটবলার।’ যদিও বিশ্বসেরার প্রশ্নে তার পছন্দ অন্য, ‘কিন্তু সমস্যা হলো মেসি, যে আমার চোখে ইতিহাসের সেরা খেলোয়াড়।’ এই আর্জেন্টাইনই রোনালদোর শ্রেষ্ঠত্বের পথে একমাত্র বাধা বলে মনে করেন জাভি, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর সমস্যা একটাই, সেটা মেসি। তবে রোনালদো এমন এক খেলোয়াড়, যে তার গোল ও পারফরম্যান্স দিয়ে নিজের চিহ্ন এঁকে দিচ্ছে এই যুগে।’

আজ মঙ্গলবার দিবাগত রাতে কঠিন পরীক্ষায় নামতে যাচ্ছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে তার দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে নগর প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদের। দুর্দান্ত ছন্দে থাকা পর্তুগিজ যুবরাজের দিকে এই ম্যাচেও নিশ্চিতভাবে তাকিয়ে থাকবে রিয়াল সমর্থকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে