,

৪ বলে ৯২ রান : আজীবন নিষিদ্ধ লালমাটিয়া-ফেয়ার ফাইটার্স

news-image

দেরিতে হলেও অবশেষে নড়েচড়ে বসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে চার বলে ৯২ রান দেয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তিই দিলো বিসিবি। যে দুই ক্লাবের খেলায় ঘটেছিল অমন অনাকাঙ্ক্ষিত ও নজিরবিহীন ঘটনা, সেই দুই ক্লাব লালমাটিয়া ও ফেয়ার ফাইটার্সকে স্ক্র্যাচড (আজীবন নিষিদ্ধ) করেছে বিসিবি। আর দুই খেলোয়াড় সুজন মাহমুদ ও তাসনিমকেও ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ও তদন্ত কমিটির অন্যতম সদস্য শেখ সোহেল বলেন, `দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করতে চায় তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি। দুই ক্লাব লালমাটিয়া ও ফেয়ার ফাইটার্স্কে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও দুই বোলার সুজন মাহমুদ ও তাসনিমকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ওই দুই ম্যাচে যে সকল আম্পায়াররা ম্যাচ পরিচালনা করেছেন তাদেরও ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।`

এদিকে লালমাটিয়া ক্রিকেট সেক্রেটারি আদনান রহমান দিপনকে পাঁচ বছরের জন্য ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয় দুই ক্লাবের অধিনায়ক ও কোচদেরকেও ৫ বছরের নিষিদ্ধ করা হয়েছে বলে জানান সোহেল, `এছাড়াও লালমাটিয়া ক্লাবের সংগঠক দিপনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এমনকি দুই ক্লাবের কোচ ও অধিনায়ককেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।`

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে