সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেইসের সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : টসে জিতে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্রিকেট হলো মহান অনিশ্চয়তার খেলা। দিনশেষে তাই চালকের আসনেই স্বাগতিকরা। সৌজন্য রোস্টন চেইসের দুর্দান্ত সেঞ্চুরি। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চেইস-হোল্ডারের দৃঢ়তায় সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে ৬ উইকেটে ২৮৬ রানে দিন শেষ করে। চেইস অপরাজিত ১৩১ রানে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে পাকিস্তান মিসবাহ-উল-হক ও ইউনুস খানকে বিদায়ী উপহার দিতে চায় পাকিস্তান। প্রথম টেস্ট জিতে ইতিমধ্যেই তারা সিরিজে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্টের শুরুটাও তাদের মনের মতোই হয়েছিল। ইনিংসের ৫ম ওভারেই মোহাম্মদ আমিরের বলে উইকেটরক্ষক সরফরাজের গ্লাভসবন্দি হন একবার জীবন পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট। পরের ওভারে মোহাম্মাদ আব্বাস বিদায় করেন শিমরন হেটমায়ারকে।

দ্রুত ৩ উইকেট হারানোর পর কাইরন পাওয়েল ও চেইসের ৬৫ রানের জুটিতে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। তবে আবারও থিতু হয়ে ফিরেন পাওয়েল। অভিষেক টেস্টে দুই ইনিংসেই ৯ রান করে ফিরেছিলেন ভিশাল সিং। তৃতীয় সুযোগটিও কাজে লাগাতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এবার ফিরেন ৩ রান করে। ৫০ ওভারে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৩৯ ওভারে চেইস-হোল্ডার গড়েছেন ১৩২ রানের জুটি।

২০৭ বলের ইনিংসটিতে ১৭টি চার মেরেছেন চেইস। সিরিজে দ্বিতীয় অর্ধশতক পাওয়া হোল্ডার অপরাজিত ৫৮ রানে। তার ১২৫ বলের ইনিংসটি সাজানো ৮টি চারে। দুই পেসার আমির ও আব্বাস নেন দুটি করে উইকেট। ১ টি করে উইকেট নিয়েছেন দুই লেগ স্পিনার ইয়াসির ও শাদাব।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই