,

টেন্ডুলকারের নামে স্মার্টফোন

news-image

 

স্পোর্টস ডেস্ক :দীর্ঘ দুই যুগ ধরে টেন্ডুলকার ছিলেন ভারতীয়দের চোখের মণি। আর এবার তার নামে স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে। এ খবরে ভারতের স্মার্টফোন বাজারে বড়সড় তোলপাড় শুরু হয়েছে। নড়েচড়ে বসতে পারে অ্যাপল-স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলো। কারণ ভারতের বাজারে আসতে যাচ্ছে শচীন টেন্ডুলকারের নামে নতুন স্মার্টফোন।

তবে টেন্ডুলকারের নামে বাজারে আসতে যাওয়া এসআরটি ডট ফোনের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো দেয়নি স্মার্টরন প্রতিষ্ঠানটি। কোথায় পাওয়া যাবে আর এর মূল্যই বা কত হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি। তবে ফোনটি আধুনিক প্রযুক্তির স্মার্টফোন হবে। টেন্ডুলকারের মতো সর্বকালের অন্যতম সেরা স্মার্ট ক্রিকেটারের নামে ফোন বলে কথা!

টেন্ডুলকার খেলা থেকে অবসর নিলেও ভারতে এখনও শচীনের মতো বড় ব্র্যান্ড আর কিছু আছে কিনা, সন্দেহ। সেই টেন্ডুলকারের নামে বাজারে যদি কোনো স্মার্টফোন আসে, তাহলে সেটি হাতে নেওয়ার জন্য হয়তো হুমড়ি খেয়ে পড়তে পারেন শচীন ভক্তরা এমন চিন্তা রয়েছে অনেকের মধ্যে।

খেলা থেকে অবসরের পর শচীন জড়িয়েছেন নানা জগতে। অনেক তরুণ উদ্যোক্তাকে সহায়তাও দিয়েছেন এই ব্যাটিং কিংবদন্তি। তেমনই একটি প্রতিষ্ঠান স্মাট্রন। এরাই বাজারে আনছে টেন্ডুলকারের নামে নতুন এই স্মার্টফোন। যার নাম হবে এসআরটিফোন। বলাই বাহুল্য এসআরটি দিয়ে বোঝানো হচ্ছে শচীন রমেশ টেন্ডুলকার। আগামী ৩ মে থেকে এই ফোন বাজারে আসবে বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

এখনো, এই ফোনটির বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে খেলার মাঠে টেন্ডুলকার যেভাবে দীর্ঘ সময় ধরে ছিলেন, তাঁর নামের এই ফোনটাও তেমন শক্তপোক্ত আর দীর্ঘস্থায়ী হবে বলেই আশা করবেন ভক্তরা। সূত্র: জি নিউজ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে