সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার বিপক্ষে ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক :জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সেঞ্চুরি তুলে নিয়েছেন সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। এদিন অধিনায়কের সেঞ্চুরির সাথে সাথে ৪৮ রানের জয়ও পেয়েছে ওয়ার্নারের দল।

টস হেরে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩৯ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। এর মধ্যে ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ১৩৯ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রানে আউট হন ধাওয়ান। ১৭১ রানের মাথায় ফিরে যান ডেভিড ওয়ার্নার। যাওয়ার আগে ৫৯ বলে ১২৬ রান করে যান। যেখানে ১০টি চারের পাশাপাশি ৮টি ছক্কার মার ছিল। স্ট্রাইক রেট ছিল ২১৩.৫৫।

ওয়ার্নার ফিরে যাওয়ার পর কেন উইলিয়ামসন ব্যাট হাতে শাসন করতে থাকেন কলকাতার বোলারদের। তিনি ইনিংসের শেষ বলে ৪০ রান করে আউট হন। ২৫ বলে ৫ চারে এই রান করেন তিনি। তার সঙ্গে যুবরাজ সিং ৬ রানে অপরাজিত থাকেন। তাতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রানের বড় সংগ্রহ পায় হায়দারাবাদ।

বল হাতে কলকাতার ক্রিস ওকস ১টি উইকেট নেন। বাকি দুটি উইকেট রান আউটের কোটা থেকে আসে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই