,

চেলসির জয়, ম্যানসিটির ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। অন্যদিকে হার ও ড্রয়ের বৃত্তেই রয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে এভারটনকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। অন্যদিকে মিডেলসবার্গের বিপক্ষে দুইবার পিছিয়ে পরেও ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

রোববার এভারটনের বিপক্ষে প্রথমার্ধে অবশ্য কোনো গোলের দেখা পায়নি চেলসি। গোলমুখ খুলতে ৬৬ মিনিট সময় নেয় ব্লুজরা। এ সময় পেদ্রোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৭৯ মিনিটে গ্যারি কাহিলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আর ৮৬ মিনিটে উইলিয়ান গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি। এ জয়ের ফলে ৩৪ ম্যাচ থেকে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ব্লুজরা। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছে চেলসি। অবশ্য টটেনহ্যাম একটি ম্যাচ কম খেলেছে।

এদিকে মিডেলসবার্গের মাঠে দুইবার পিছিয়ে পরেও ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ৩৮ মিনিটে মিডলসবার্গের আলভারো নেগ্রেদো গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় স্বাগতিকরা। বিরতির পর ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানসিটিকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরা। ৭৯ মিনিটে কালুম চ্যাম্বার্সের গোলে আবারো এগিয়ে যায় মিডলসবার্গ। তবে ৮৫ মিনিটে ম্যানসিটির গ্যাব্রিয়েল জেজাস গোলের দেখা পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে গার্দিওলার দল।

এ ড্রয়ের ফলে ৩৪ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ম্যানসিটি। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। ৩৪ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে