সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুয়ারেজের জোড়া গোলে শীর্ষে বার্সেলোনা

news-image

 

স্পোর্টস ডেস্ক :লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটি নিজেদের দখলে নিয়ে নিলো মেসি-নেইমারদের বার্সেলোনা। এস্পানিওলের বিপক্ষে সুয়ারেজের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতে লা লিগার চূড়ায় উঠেছে কাতালান ক্লাবটি।

পুরো শক্তির দল নিয়েই গতকাল এস্পানিওলের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। আগের ম্যাচে বেঞ্চে বসে থাকা লুইস সুয়ারেজ গতকাল হয়ে উঠেন জয়ের নায়ক। লিওনেল মেসি গোল না পেলেও মাঠের লড়াইয়ে বেশ উজ্জ্বল ছিলেন।

ম্যাচের ৫০ মিনিটে বার্সা সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান লুইস সুয়ারেজ। প্রতিপক্ষ খেলোয়াড় হুরাদোর ব্যাকপাস দারুণ কৌশলে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এস্পানিওলের জাল কাঁপান সুয়ারেজ।

ম্যাচের ৭৬ মিনিটে মেসির কল্যাণে বার্সাকে এগিয়ে দেন রাকিতিচ। আর নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে মেসির সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

লা লিগায় এ জয়ের ফলে ৩৫ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য অনেকটা পিছিয়ে। ৩৫ ম্যাচ খেলে দিয়েগো সিমিওনের দলের পুঁজি ৭১।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা