,

বুন্দেসলিগার রেকর্ড শিরোপা বায়ার্নের

news-image

স্পোর্টস ডেস্ক : ভলফসবুর্গকে ৬-০ গোলে উড়িযে দিয়ে রেকর্ড টানা ৫বার বুন্দেসলিগার শিরোপা জিতল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয়ের স্বাদ পেল বাভারিয়ানরা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা দাপট দেখিয়েছে ম্যাচের শুরু থেকেই। ম্যাচের ১৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন ডেভিড আলাবা।

৩৬ ও ৪৫ মিনিটে জোড়া গোল আদায় করে নেন বরার্ট লেভানডফস্কি। আরিয়েন রোবেন একটি গোল পেয়েছেন ৬৬ মিনিটে।

৮০ মিনিটে স্বাগতিকদের জালে বল জড়ান জার্মান সুপারস্টার থমাস মুলার। পাঁচ মিনিটের ব্যবধানে জশুয়া কিমিচের গোলে ৬-০ ব্যবধানে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

এ নিয়ে বুন্দেসলিগায় ২৭তম শিরোপা জিতল বায়ার্ন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির