,

কেন সাকিব একাদশে নেই, জানাল কেকেআর

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাত্র এক ম্যাচ খেলা হয়েছে সাকিব আল হাসানের। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে।

কেন সাকিবকে একাদশে সুযোগ দেয়া হচ্ছে না? নিজ মুখেই সে উত্তর দিলেন সাকিব। ‘আমি এখানে ছুটিতে আছি, এটা বেশ উপভোগ্য। এর চেয়ে আনন্দের কি হতে পারে।’

তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য নাকি কেকেআর ম্যানেজমেন্ট সাকিবকে বিশ্রাম করতে বলেছে। ‘তারা বলছে, সামনে চ্যাম্পিয়নস ট্রফি, এই মৌসুমে তোমার বিশ্রাম দরকার আছে, যাতে তুমি সেখানে ভালো কিছু করতে পার।’

আইপিএলে জড়িত থাকার কারণে দলের সঙ্গে ইংল্যান্ডে যাওয়া হয়নি সাকিব আল হাসানের। ৪ মে ভারত থেকে দেশে ফিরবেন তিনি। ঐদিন বিকেলেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

উল্লেখ্য, কলকাতার হয়ে এখন পর্যন্ত ৪৩ উইকেট শিকার করেছেন সাকিব। ব্যাট হাতে ঝুলিতে পুরেছেন ৪৯৮ রান। স্ট্রাইক রেট ১৩০.৩৬। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৬৬।

এদিকে, আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল কেকেআর। ৯ ম্যাচের ৭টিতে জিতে প্লে-অফের জন্য কোয়ালিফাই করা কার্যত নিশ্চিত তাদের।

দেখুন আজকের ম্যাচে কলকাতার সম্ভাব্য একাদশ-

কলকাতা সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর, সুনিল নারাইন, রবিন উথাপ্পা, মনিশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ইশংক জগ্বী, কলিন দ্য গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, নাথান কোল্টার-নিল/ সাকিব আল হাসান, উমেশ যাদব, কুলদীপ যাদব।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে