স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে শারাপোভা

news-image

স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে শারাপোভা

স্পোর্টস ডেস্ক : স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে উঠলেন মারিয়া শারাপোভা। এর আগে ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ায় ১৫ মাস টেনিস থেকে নিষিদ্ধ ছিলেন মারিয়া শারাপোভা। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই চেনারূপে দেখা গেল পাঁচ বারের গ্র্যান্ডস্লাম জয়ী এই টেনিস ললনাকে। স্টুর্টগার্ট ওপেনে কোর্টে ফিরেই সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

র‌্যাঙ্কিংয়ের ৭৩তম স্থানে থাকা এস্তোনিয়ার অ্যানেট কোনটাভেইটকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে স্টুর্টগার্ট ওপেনের শেষ চারে উঠেছেন শারাপোভা। দীর্ঘ ১ ঘন্টা ২৩ মিনিট লড়াই শেষে জয় নিশ্চিত করেন শারাপোভা।

সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত শারাপোভা বলেন, ‘আমি বেশ ভালোই সার্ভ করেছিলাম। সার্ভগুলো ঠিকমতো হওয়ায় আমি আত্মবিশ্বাস পাচ্ছিলাম। তাই আমি আনন্দিত। আমরা দুজনে আগে কখনো মুখোমুখি হইনি। প্রথম লড়াইয়ে আমরা পরস্পরকে চিনতে পেরেছি। আমি ভালো অবস্থানে ছিলাম। একবার হারলে পরে ফেরাটা বেশ কষ্টের। তাই শুরু থেকেই মনযোগ ছিল। ’

স্টুর্টগার্টের সেমিফাইনালে জিতলে ফ্রেঞ্চ ও উইম্বলডন ওপেনের বাছাইপর্বে খেলতে পারবেন শারাপোভা।সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন