বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শ্রমিক সমাবেশের অনুমতি নিয়ে সরকার গড়িমসি করছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের অনুমতি নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।শনিবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির এই নেতা।

এ দিবসটি পালনের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল প্রস্ততি সম্পূর্ণ করেছে। এতে সহাযোগিতা করছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের অনুসারি জোটের শরিকরা যখন খুশি তখন তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে। কিন্তু বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোকে সেখানে সমাবেশের অনুমতি দিতে এতো টালবাহানা কেন? শ্রমিক দিবস আন্তর্জাতিক দিবস, এই দিনটি শ্রমজীবীদের অধিকার আদায় ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ দিন।

রিজভী বলেন, ‘পহেলা মে সম্ভব না হলে ২ কিংবা ৩ মে যে কোনো একদিন সমাবেশের অনুমতি প্রদানের জোর দাবি জানাচ্ছি।’

‘বিএনপি দুর্গত এলাকায় ফটোসেশন করতে গেছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের জাবাবে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য সম্পূর্ণভাবে সত্যের অপলাপ। বরং বর্তমান আওয়ামী দুঃশাসনের কসমেটিকস উন্নয়নের ফটোসেশন দেখতে দেখতে জনগণ এখন ক্লান্ত হয়ে পড়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমি বিএনপির পক্ষ থেকে সরকারকে বলতে চাই- জনগণের আহার ক্ষুধা ও অসহায়ত্ব নিয়ে মশকরা করবেন না। দেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এবং নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর ত্রাণ তৎপরতায় বাধার সৃষ্টি করবেন না।

সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শামছুল আলম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, সহ সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ