সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাথা ঠান্ডা রেখে খেলবে নেইমার, প্রত্যাশা এনরিকের

news-image

স্পোর্টস ডেস্ক : সহকারী রেফারিকে ব্যঙ্গ করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নেইমার। এসপানিওলের বিপক্ষে ফেরার ম্যাচে ব্রাজিলের এই ফরোয়ার্ড ওরকম ভুল আর করবে না বলে বিশ্বাস বার্সেলোনা কোচ লুইস এনরিকের। শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে কাতালান দুই দল। এনরিকে চান এসপানিওলের মাঠে ঠাণ্ডা মাথায় দায়িত্ব পালন করবেন নেইমার।

চলতি মাসের শুরুর দিকে লিগে মালাগার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে ব্যঙ্গ করায় নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করে স্পেনের ফুটবল ফেডারেশন। এ কারণে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে খেলতে পারেননি তিনি।

নেইমারের অনুপস্থিতিতে তিনটি ম্যাচই অবশ্য জিতেছে বার্সেলোনা। গত রোববার লিওনেল মেসির জাদুকরী ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে কাতালান ক্লাবটি। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট পেলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ শেষ ধাপে আক্রমণভাগের অন্যতম সেরা তারকাকে ফিরে পেয়ে তাই দারুণ খুশি এনরিকে।

“নেইমার প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। আমি মনে করি, এরকম পরিস্থিতির জন্য নেইমার একজন বিশেষজ্ঞ। যদি এমন কোনো খেলোয়াড় থাকে যাকে বিপজ্জনক জায়গায় সবচেয়ে বেশি ফাউল করা হয়, তাহলে সেটা নেইমার।”

“সে খুব একটা বহিষ্কৃত হয় না এবং আমার মতে, সে ভালোভাবে তার আবেগকে নিয়ন্ত্রণ করে। তবে নি:সন্দেহে আগামীকালের ম্যাচে আমাদের খুব ভালোভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।”

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি