সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ড সিরিজে ইংল্যান্ডের উইকেটরক্ষক বিলিংস

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের হয়ে স্যাম বিলিংস উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানালেন দেশটির নিবার্চক জেমস হুইটাকার। বর্তমানে আইপিএলে ব্যস্ত নিয়মিত উইকেটরক্ষক জশ বাটলার। আইপিএল শেষ করেই জাতীয় দলের সাথে যোগ দেয়ার জন্য বাটলারকে পরামর্শ দিয়েছেন হুইটাকার, ‘নিজেকে প্রমাণের ভালো সুযোগ পেয়েছে বিলিংস। আশা করি সুযোগটি কাজে লাগাবে সে।’

গত সোমবার আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইরিশদের বিপক্ষে আলাদা দল হলেও, প্রোটিয়া ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একই দল ইংল্যান্ডের।

বর্তমানে আইপিএলে খেলা নিয়ে ব্যস্ত রয়েছেন- বেন স্টোকস, বাটলার, ক্রিস ওকস, ইয়োইন মরগান, বিলিংস ও জেসন রয়। এরমধ্যে স্টোকস, বাটলার, ওকসকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে রাখা হয়নি। তাদের রাখা হয়েছে প্রোটিয়া ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। তবে মরগান, বিলিংস ও রয়কে রাখা হয়েছে আয়ারল্যান্ডের স্কোয়াডে।

তাই আইরিশদের বিপক্ষে উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন বিলিংস। এমনটাই জানান হুইটকার, ‘আইপিএলে বাটলার এখন ভালো পারফর্ম করছে। তাকে দলে নিয়ে আসলে, তার মনোসংযোগে সমস্যা হবে। ইনফর্ম সময়টা সে উপভোগ করুক। এরমধ্যে আমরা বিলিংসকেও পরখ করে নিতে পারবো। যাতে ভবিষ্যতে বাটলারের পরিবর্তে কাজে লাগানো যায়।’

আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড। আর ২৪ মে থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে নামবে ইংলিশরা। এই সিরিজটি শেষ হবে ২৯ মে। এরপর পহেলা জুন থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ইংল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধনী দিন ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। ডেইলী মেইল/বাসস।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি