সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উথাপ্পা-গম্ভীরের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল দিল্লি

news-image

স্পোর্টস ডেস্ক : রবীন উথাপ্পা ও অধিনায়ক গৌতম গম্ভীরের ব্যাটিং তাণ্ডবে দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

দিল্লির দেয়া ১৬১ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে এবং ২২ বল হাতে রেখেই টপকে যায় কলকাতা।

উথাপ্পা ৩৩ বলে ৪টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৫৯ রান করেন। গম্ভীর ৫২ বলে ১১ চারে ৭১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এর আগে শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আয়ারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে দিল্লি।

স্যামসন ৩৮ বলে ৩টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৬০ এবং শ্রেয়াস ৩৪ বলে ১টি ছক্কা ও ৪টি চারে ৪৭ রান করেন।

কলকাতার হয়ে কাল্টার নেইল ৩টি এবং উমশ যাদব ও সুনিল নারিন ১টি করে উইকেট লাভ করেন।

এদিকে আজকের ম্যাচেও কলকাতার একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই