সাকিবদের বহিষ্কারের হুমকি দিয়েছিলেন গম্ভীর!

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে এবার ভালো অবস্থানে রয়েছে বলিউড কিং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বুধবার সুপারজায়ান্ট পুনেকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে চলে গেছে গম্ভীর বাহিনী।

তবে মাঝখানে দু’একটি ম্যাচে দলের বাজে পারফরমেন্সের কারণে ড্রেসিংরুমে সাকিবদের দল থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছিলেন গম্ভীর। সম্প্রতি ভারতের একটি দৈনিকে গম্ভীর নিজেই এ তথ্য জানান।

ইডেনে গুজরাটের বিপক্ষে ফিল্ডারদের ব্যর্থতায় হেরে বসে কলকাতা। পরের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গম্ভীরের দল। মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় কলকাতা।

পরে ফিল্ডিংয়ে নামার আগে টিম মেটদের সঙ্গে সংক্ষিপ্ত জরুরি মিটিং করেন গম্ভীর।

টিম মিটিং সম্পর্কে গম্ভীর তার কলামে বলেন, ‘আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। বিরতির সময় সবাইকে ডেকে ছোট একটা মিটিং করে নিলাম। সতীর্থদের লড়াই করার জন্য তাগাদা দিলাম। আর এটা বলে হুমকি দিয়েছি, কেউ যদি দল থেকে বাদ পড়ে যায় তাহলে আমার অধিনায়কত্বে এটাই তার শেষ ম্যাচ হবে।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন